ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
কারাতে ৯ টি পদক পাওয়া ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার বিশ্ব জয়
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
প্রকাশ: Saturday, 20 January, 2024, 6:28 PM

কারাতে ৯ টি পদক পাওয়া ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার বিশ্ব জয়

কারাতে ৯ টি পদক পাওয়া ঝালকাঠির মিথিলার লক্ষ্য এবার বিশ্ব জয়

সাম্প্রতি অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস-২৩ এ দেশের স্বর্ণ পদক লুফে নিয়েছে দেশের তরুন নারী কারাতেদের আইকন ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান মিথিলা আহমেদ মৌ। সব প্রতিযোগীকে পিছনে ফেলে স্বমহিমায় সভাবশুলভ ভাবেই স্বর্ণ পদক জয় করেছেন বেঙ্গল টাইগ্রেস মিথিলা।

খোঁজ নিয়ে জানাগেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মোঃ মিলন হোসেন ও শাপলা আক্তারের জেষ্ঠ কন্যা মিথিলা আহমেদ মৌ। ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩ তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিখারুন্নেসা কারাতে প্রতিযোগীতায় ১টি গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও ২ টা ব্রোঞ্জ ও ৩ টা সিলভার মেডেল'র অর্জন আছে তার ঝুলিতে। 

তার সফলতার গল্প দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও জ্যোতি ছরাচ্ছে। জিম্বাবুয়ের কারাতে ফেডারেশন চিপ উইলফার্ড মাসায়া'র সাথে ২৯ ডিসেম্বর-২৩ ছবি সহ প্রকাশ করেছে জিম্বাবুয়ের স্বনামধন্য পত্রিকা The Herald Sport ও জনপ্রিয় নিউজ চ্যানেল zbc news এ।

একান্ত স্বাক্ষাতকালে মিথিলা আহমেদ মৌ বলেন, কিশোর কিশোরদের মধ্যে আত্মপ্রত্যয় ও আত্মবিশ্বাস সৃষ্টিতে "কারাতে" গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রশিক্ষন গ্রহন করলে নিজের আত্মরক্ষা নিজেথেকে সহজেই করা যায়। শক্রর মোকাবেলা করতেও নারীদের কারাতে প্রশিক্ষন জরুরি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status