ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালীতে হোন্ডা মোটরসাইকেলের সেফটি রাডিং প্রশিক্ষন
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Saturday, 20 January, 2024, 6:26 PM

নোয়াখালীতে হোন্ডা মোটরসাইকেলের সেফটি রাডিং প্রশিক্ষন

নোয়াখালীতে হোন্ডা মোটরসাইকেলের সেফটি রাডিং প্রশিক্ষন

নোয়াখালীতে বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেল এর সেফটি রাইডিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণে দিনব্যাপী বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেলের আয়োজনে ও মাইজদী হুন্ডা গ্যালারি সৌজন্যে বাইক চালকদের মধ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ নোয়াখালীর সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ হিসাব সহকারী মোহাম্মদ মাসুদ, হুন্ডা গ্যালারি সত্ত্বাধিকারী ওয়াসিফ আহমেদ। 

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সেফটি রাইডিং এর টিম চিফ ইনস্ট্রাক্টর শহিদুল ইসলাম (জাপান), ইনস্ট্রাকটর  কেলি চৌধুরী, মনিরুল আলম আগত বাইক চালকদের মধ্যে হাতে-কলমে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সরাসরি প্রশিক্ষণ দেন।

এই সময় নিরাপদ মোটরসাইকেল চালানো, সড়ক দুর্ঘটনা রোধ, সঠিক নিয়মে বাইক চালানো, জিগজ্যাক, স্লো রাইডিং, আঁকাবাঁকা সড়কে কিভাবে মোটরসাইকেল রাইডিং, ইমারজেন্সি ব্রেক সহ অন্যান্য প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করে বাইক চালিয়ে পরীক্ষামুলক অংশগ্রহনকারী আগত চালকদের মধ্যে বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়। 

এ সময় বিআরটিএ থেকে একটি নির্দেশনা মূলক লিফলেট বিতরণ সহ বাংলাদেশ হোন্ডা মোটরসাইকেল ও হোন্ডা গ্যালারি পক্ষ থেকে আগত চালকদের কে আন্তরিক অভিনন্দন এবং সব সময় নিরাপদ রাইডিং করার জন্য অনুরোধ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status