|
কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদককারবারী
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২ মাদককারবারী শুক্রবার (১৯ জানুয়ারি) সোয়া নয়টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন বানিয়াকান্দী সাকিনস্থ আল-হেরা ডায়াগনস্টিক সেণ্টারের সামনে কিশোরগঞ্জ হতে যশোদলগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় ২ আসামীকে। গ্রেফতারকৃত আসামীদের একজন কিশোরগঞ্জ উপজেলার পাটধা কুড়ের পাড় ( হাল সাং- পূর্বতারাপাশা) গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো: দানিশ ভূইয়া (৫৬) এবং অপরজন একই থানার তারাপাশা এলাকার জাবেদ মিয়ার স্ত্রী জোৎনা বেগম (৩৫)। মিডিয়া সেলের দেয়া তথ্যমতে, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের গ্রেফতার করা হয় এবং আসামিদের হেফাজতে থাকা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
