ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 20 January, 2024, 12:43 PM

নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ

গেল বারের মতো এবারও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে। প্রোটিয়াদের মাটিতে ২০১৯ বিশ্বকাপে ইতিহাস লিখে বাংলার যুবারা। সেবার ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সঙ্গে চলতি আসরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের শিরোপা মিশন শুরু করবে বাংলাদেশের যুবারা।

আজ মানগাউং ওভালে গ্রুপ ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে নামবে গেল আসরের এই দুই ফাইনালিস্ট। এই আসরে বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন মাহফুজুর রহমান । এখন পর্যন্ত ২৬ ম্যাচে ভারতের যুবাদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের যুবারা। সেসব দেখায় জয়ের পাল্লা ভারী ভারতের যুবাদের। ভারতের ২০ জয়ের বিপরীতে বাংলাদেশ জয় পাঁচটি ম্যাচে।

এছাড়া বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এই দুই দলের সর্বশেষ দেখা হয় গেল মাসে আরব আমিরাতে অনুষ্ঠিত হয় যুব এশিয়া কাপের সেমিফাইনালে। সেই ম্যাচে ভারতকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে টিকিট নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। এরপর ফাইনালে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম বারের মতো এশিয়া কাপের শিরোপা জয় করে বাংলাদেশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status