ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে করলেন শোয়েব মালিক, পাত্রী কে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 January, 2024, 12:35 PM

বিয়ে করলেন শোয়েব মালিক, পাত্রী কে

বিয়ে করলেন শোয়েব মালিক, পাত্রী কে

বিয়ে করেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এ ক্রিকেটার।

শনিবার (২০ জানুয়ারি) ফেসবুকে এক পোস্টে বিয়ে করার বিষয়টি জানান শোয়েব। স্ট্যাটাসে নতুন স্ত্রীর সঙ্গে ২টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’

শোয়েব এবার বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে। ২০১২ সাল থেকে অভিনয় জগতে বিচরণ তার। শোয়েবের মতো এর আগে সানা জাভেদও বিয়ে করেছিলেন।

সানা জাভেদের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া শোয়েব এর আগে বিয়ে করেছেন আরও ২টি। আয়েশা সিদ্দিকীর পর ২০১২ সালে তিনি ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন। আয়েশার সঙ্গে ডিভোর্স হলেও সানিয়ার সঙ্গে শোয়েবের ছাড়াছাড়ি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status