ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নলছিটিতে জেকে.আর.এন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান
মোঃ আমিন হোসেন ,নলছিটি
প্রকাশ: Friday, 19 January, 2024, 11:56 PM

নলছিটিতে জেকে.আর.এন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

নলছিটিতে জেকে.আর.এন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ দিয়েছে জেকে.আর.এন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।

শুক্রবার (১৯ জানুয়ারি)  বিকাল ৩টায় উপজেলার নাচনমহল ইউনিয়নে ফাউন্ডেশনের নিজেস্ব কার্যালয়ে জেকেআরএন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে জয়নব -কদম ও নুরুল ইসলাম হাওলাদার বার্ষিক মেধা বৃত্তি -২০২৪ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়। 

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা,সাবেক কাস্টমস কমিশনার, কানাডা প্রবাসী মো.নূর মোহাম্মদ। 


জেকেআরএন ওয়েল ফেয়ার  ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ছিলেন, নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম সেলিম,সাবেক মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন হাওলাদার, রানাপাশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চক্রবর্তী,৭৭নং নাচন মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর আলী খান প্রমুখ।

তারা বলেন সমাজে মাদক, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধেও একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে জেকেআরএন ওয়েলফেয়ার  ফাউন্ডেশন। আমাদের চেষ্টা থাকবে এই উপবৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করব আমরা।
 
উল্লেখ্য,জেকেআরএন ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৬ থেকে পথচলা শুরু করে এবং তখন থেকেই বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী মূলক কর্মকান্ডে নিয়োজিত ছিলো। তারা মেধাবৃত্তি -২০২৪ চল্লিশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ বৃত্তি প্রদান করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status