ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 January, 2024, 1:54 PM

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ

চট্টগ্রামে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে আজ শুক্রবার সকাল থেকে। মহেশখালীতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটে (এফএসআরইউ) কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোবাংলা। তবে কি ধরনের কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়েছে সে সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতের কারণে দেশের অন্য এলাকায় গ্যাসের চাপ কম। ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও কোম্পানিগুলো সার্বক্ষণিক তদারকি করছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এ ছাড়া আজ সকাল থেকেই ঢাকা ও নারায়ণগঞ্জের অনেক এলাকায়ও গ্যাস সংকট দেখা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status