ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ওষুধ কিনতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 January, 2024, 1:23 PM

ওষুধ কিনতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ওষুধ কিনতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

বগুড়ার শিবগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় আলমগীর হোসেন (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সবজি ব্যবসায়ী আলমগীর হোসেন চট্টগ্রামের মীরশরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি সবজি ব্যবসার জন্য শিবগঞ্জের মহাস্থানে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ওষুধ কিনতে বাসা থেকে বের হন। মহাস্থান ওভার ব্রিজের উত্তর পাশে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের চালক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ব্যবসায়ী আলমগীর হোসেন গুরুতর আহত হন। অচেতন অবস্থায় তাকে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ওসি আব্বাস আলী জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসচালককে শনাক্ত করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status