ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
নিত্যপণ্যের দাম জানা যাবে ৩৩৩ হটলাইনে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 19 January, 2024, 12:24 AM
সর্বশেষ আপডেট: Sunday, 21 January, 2024, 12:43 PM

নিত্যপণ্যের দাম জানা যাবে ৩৩৩ হটলাইনে

নিত্যপণ্যের দাম জানা যাবে ৩৩৩ হটলাইনে

দেশের বাজারে পণ্যমূল্য সহনশীল রাখার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের সাহায্য নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে জাতীয় জরুরি সেবা ৩৩৩ হটলাইন নাম্বারে নতুন সেবা যুক্ত করা হচ্ছে। 


এই নাম্বারে ফোন করে পণ্যের দাম জানতে পারবেন দেশের মানুষ। এছাড়া বাজারে নিত্যপণ্যের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে।


বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

তিনি বলেন, ‌পণ্যমূল্য জানতে ৩৩৩ নম্বরে ফোন করে তথ্য পাওয়ার ব্যবস্থা করতে চায় সরকার। তথ্যপ্রযুক্তি বিভাগের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হচ্ছে। তারা একটি সেল গঠন করবে।


তবে পণ্যমূল্য জানাতে ৩৩৩ সেবা কিভাবে কাজ করবে—তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন ইআরএফের সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ সংগঠনটির অন্য সদস্যরা।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status