ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
উপজেলা পরিষদ নির্বাচনে আক্তারুজ্জামান আনসারীর সাংবাদিকদের সাথে মতবিনিময়
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 18 January, 2024, 11:48 PM

উপজেলা পরিষদ নির্বাচনে আক্তারুজ্জামান আনসারীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

উপজেলা পরিষদ নির্বাচনে আক্তারুজ্জামান আনসারীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নৌকা প্রতিকে ঐক্য করার লক্ষ্য ও বেগমগঞ্জে উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন নিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান আনসারী। 

বৃহস্পতিবার দুপুর নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে মত বিনিময়ে করা হয়। তিনি জানান বিগত দিনের ন্যায় আগামী দিনে বেগমগঞ্জ  উপজেলা নির্বাচনে সকল নেতাকর্মীদের নৌকা মার্কার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন।

আওয়ামীলীগের দলীয় কার্যক্রমে দীর্ঘদিন থেকে নিজেকে সম্পৃক্ত করায় আগামী উপজেলা নির্বাচনে প্রধানমন্ত্রী তাকেই দলীয় মনোনয়ন দিবে বলে তিনি আশাবাদী। 

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের ও জবাব দেওয়ার মাধ্যমে মতবিনিময় সমাপ্তি করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন,জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন,নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভুইয়া, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি খায়রুল আনম রিফাত, নিউজ সিক্সটিন ও নতুন সময় এর জেলা প্রতিনিধি আজিজ আহমেদ, জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status