ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১২ অগ্রহায়ণ ১৪৩৩
জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলের শুভেচ্ছা
সুমন চৌধুরী
প্রকাশ: Thursday, 18 January, 2024, 11:29 PM

জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলের শুভেচ্ছা

জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে মন্ত্রী জাহাঙ্গীর কবির নানককে ফুলের শুভেচ্ছা

জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে নব নির্বাচিত এম পি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানক নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার খুশিতে, ঢাকায় বসবাসরত সকল প্রতিবন্ধীদ সংস্থার প্রায় ৩ শ প্রতিবন্ধী তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বুধবার ১৭ জানুয়ারী, রাজধানীর মোহাম্মদ পুরের শ্যামলী ক্লাব মাঠে  ফুল নিয়ে বাদ্য বাজিয়ে আনন্দ উল্লাস করতে করতে ক্লাব মাঠে উপস্থিত হোন।

প্রতিবন্ধীদের নিজ হাতে বানানো ব্যাটারি চালিত 'অটো নৌকা' ফুল দিয়ে সাজিয়ে তাতে নৌকার মাঝি হিসাবে প্রিয় নেতার ছবি বসিয়ে  তাতে একবার এক মিনিট চড়াবেন আশা করে আসা মানুষ গুলোর সাথে ইচ্ছা থাকা সত্বেও সাক্ষাৎ দিতে পারেন নাই  সাংসদ।

তবে টেলিফোনের মাধ্যমে ঢাকা ১৩ আসনের প্রধান নির্বাচন পরিচালনার প্রধান কার্যালয়ে আগত সবাইকেই সালাম শ্রদ্ধা, ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার পক্ষ থেকে থেকে এস এম রিয়াজুর রহমান তামিম, সাধারণ সম্পাদক, মেট্রো হাউজিং বাড়ি মালিক সমিতি, ব্যবস্থাপনা পরিচালক, রেডসান ডেভেলপারস তিনি সবাইকে বুকে টেনে নেন।  

তিনি এসময় বলেন, এত আয়োজন করে নেতাকে আপনাদের আনন্দ উচ্ছাস প্রকাশ করা দেখে আমি আপনাদের স্বাবলম্বী প্রতিবন্ধী বলে আখ্যায়িত করতে চাই।

এই সময় জাগরণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা র প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা বলেন ভিক্ষা চাইনা কর্ম চাই এই শ্লোগান কে সামনে রেখে আমরা ও পারি - কথা টাকে বাস্তবে রুপ দেয়া মানুষ গুলোই আমরা তবে অসহায় মানুষ হওয়াতে শুধু চলার পথে ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়। মাননীয় মন্ত্রী মহোদয় নির্বাচনের আগেই আমাদের দেখে আমাদের প্রতি তার অগাধ মানবতা আর আন্তরিক ভালোবাসা থেকে আমাদের এই গরীব অসহায় প্রতিবন্ধীদের প্রানের সংগঠনের প্রধান উপদেষ্টা হিসাবে আমাদের অভিভাবক হয়েছেন। আজ আমাদের অভিভাবক আছে বলেই স্বস্থি পাচ্ছি।

এই সময় আরো বক্তব্য রাখেন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক, জাগরণের উপদেষ্টা সুমন চৌধুরী, উপদেষ্টা মিজানুর রহমান, আমজাদ, লাকি আক্তার সহ   মো:পান্না   বাসেদ জাহিদ  হাসান বাচচুমিয়া   কাশেম নুরেআলম  হান্নান  নিজাম  রুহুল আমীন  আববাস জিহাদ হুমায়ন নাছির  তামিম রফিক  পুনির দুলাল  নইমুল শাহিন আলীম বশির সাইদ  হারুন মিজান ও আলমগীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status