ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার থেকে উত্তরা-মতিঝিল পুরোদমে চলবে মেট্রোরেল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 January, 2024, 5:39 PM
সর্বশেষ আপডেট: Thursday, 18 January, 2024, 5:43 PM

শনিবার থেকে উত্তরা-মতিঝিল পুরোদমে চলবে মেট্রোরেল

শনিবার থেকে উত্তরা-মতিঝিল পুরোদমে চলবে মেট্রোরেল

আগামী ২০ জানুয়ারি শনিবার থেকে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলবে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এ বিষয়ে জানিয়েছেন।

রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বর্তমানে আগারগাঁও-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এটি পরিবর্তন হয়ে শনিবার থেকে চালু হওয়া পুরো রুটেই সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রো।

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের চলাচল শুরু হয় ২০২২ সালের ২৯ নভেম্বর। এর একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন। 

আগারগাঁও থেকে মতিঝিল অংশে যাত্রী চলাচল শুরু হয় গত ৫ নভেম্বর। এরও একদিন আগে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। 

কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status