ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শিগগিরই শুরু করব: টয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 January, 2024, 1:15 AM

শিগগিরই শুরু করব: টয়া

শিগগিরই শুরু করব: টয়া

একটা সময় তুমুল ব্যস্ততা পার করলেও গেল কয়েক বছর ধরে কাজে একটু অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। বেশ লম্বা বিরতি কাটালেও মাঝেমধ্যে নাটক কিংবা ওয়েবে দেখা দিয়েছেন। তবে এখন নিয়মিত হবেন বলে জানালেন তিনি।

মুমতাহিনা টয়া বলেন, ‘বলতে পারেন মাঝে একটা লম্বা বিরতি নিয়েছিলাম। এরপর অল্প কিছু কাজ করলেও সেভাবে নিয়মিত হতে পারছিলাম না। পরিবার এবং অন্যান্য কাজ নিয়ে নিজের কিছু ব্যস্ততা ছিল।

টয়া আরও বলেন, তাছাড়া আমি যে সময়টাই বিরতি নিয়েছিলাম তখন ভালো গল্প কিংবা স্ক্রিপ্ট পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটু বিরতি নিই। যে ধরণের কাজ সবসময় করে আসছিলাম ঠিক সেসবই আসছিল আমার কাছে। বিরতিটা একদম নিজের ইচ্ছেতে নেওয়া, অন্য কোনো কারণ এখানে নেই।’

তিনি আরও বলেন, ‘এই বছর নিয়মিত কাজ করব। পরিকল্পনা করেছি বেশ কিছু। কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। শিগগিরই শুরু করব। দীর্ঘদিন ধরে এখানে আছি, এখান থেকে অনেকের অনেক ভালোবাসা পেয়েছি। দর্শকদেরও আমাদের প্রতি অনেক প্রত্যাশা থাকে।

এ ছাড়া অনেকেই জিজ্ঞেস করেন, কেন কাজ করছি না! কবে দেখতে পাব—এ রকম নানা প্রশ্ন। ‘আর বিরতি নেব না, এখন অভিনয়ে সময় দিব।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status