ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন নাফিসা কামাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 January, 2024, 12:56 AM

বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন নাফিসা কামাল

বিসিবি সভাপতি হওয়ার প্রসঙ্গে যা বললেন নাফিসা কামাল

বিগত এক সপ্তাহে দেশের ক্রিকেটের অন্যতম আলোচিত ইস্যু হচ্ছে- কে হতে চলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। কারণ বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফলে বিসিবিতে তার চেয়ারে নতুন কাউকে দেখা যাবে, এমনটাই আলোচনা চলছে। 

সভাপতি কে হবেন, সেই তালিকায় বিসিবির ২৫ জন পরিচালক তো আছেনই, এর বাইরে গুঞ্জন আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও। তবে এবার নতুন করে সেই আলোচনায় প্রবেশ করেছেন বিপিএল ফ্র‌্যাঞ্জাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। যা নিয়ে নিজেও মুখ খুলেছেন তিনি।

বুধবার (১৭ জানুয়ারি) মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্র্যাকটিস দেখতে হাজির হয়েছিলেন নাফিসা। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাপন ভাই যতদিন আছেন, উনাকে সম্মান করে কখনো সামনে আসিনি। উনি চলে গেলে চিন্তা করতে পারি।’

বিসিবি সভাপতি হওয়া প্রসঙ্গে নাফিসা কামাল বলেন, ‘এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়। তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’

এদিকে কুমিল্লার বিদেশি খেলোয়াড় কবে আসবে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা প্রতিবারের মতো আসা-যাওয়ার মধ্যে থাকবে। পিএসএলের খেলোয়াড়দের আমরা পাচ্ছি ওই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, তারপর এসএ লিগ ও আইএল টি-টোয়েন্টির খেলোয়াড় পাচ্ছি। আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা থাকবে। নিউজিল্যান্ড সিরিজ শেষ (মূলত আরও দুই ম্যাচ বাকি) হলো, এখন ওরাও ফ্লাই করছে।’

আগামী ১৯ জানুয়ারি থেকে বিপিএলের দশম আসর শুরু হবে। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয় আসরে অংশ নিয়েই বিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারও তারকাবহুল দল নিয়ে তারা শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফেভারিট হিসেবেই নামবে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status