|
এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখবে যেসব দেশের মুসলিমরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখবে যেসব দেশের মুসলিমরা রমজান মাসজুড়েই ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকেন মুমিনরা। সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন মুসল্লিরা। এরপর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন তারা। এ বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১১ মার্চ থেকে। অন্যবারের মতো এবারও রোজার সময়টি (ঘণ্টা) ভিন্ন ভিন্ন হবে। ধারণা করা হচ্ছে এ বছর ১২ ঘণ্টা থেকে শুরু করে ১৮ ঘণ্টা হবে একেকটি রোজা। এবার যেসব দেশের মুসলিমরা ১৫ থেকে ১৮ ঘণ্টা রোজা রাখবেন ১। নুক, গ্রিনল্যান্ড ২। রেকজাভিক, আইসল্যান্ড ৩। হেলেনস্কি, ফিনল্যান্ড ৪। গ্লাসগো, স্কটল্যান্ড ৫। ওটোয়া, কানাডা ৬। লন্ডন, যুক্তরাজ্য ৭। প্যারিস, ফ্রান্স ৮। রোম, ইতালি ১০। মাদ্রিদ, স্পেন। অপরদিকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোতে রোজা কম সময়ের হবে। ধারণা করা হচ্ছে, এসব অঞ্চলের মানুষ ১২ থেকে ১৪ ঘণ্টা রোজা রাখবেন। সেসব দেশগুলো হলো— ১। ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড ২। পুয়ের্তো মন্তে, চিলি ৩। জাকার্তা, ইন্দোনেশিয়ান ৪। নাইরোবি, কেনিয়া ৫। করাচি, পাকিস্তান ৬। নয়াদিল্লি, ভারত ৭। ঢাকা, বাংলাদেশ মধ্যপ্রাচ্য এবং গালফ অঞ্চল মধ্যপ্রাচ্য এবং গালফ অঞ্চলের মুসল্লিরা এবার ১৩ থেকে ১৫ ঘণ্টা রোজা রাখবেন। স্থান ভেদে এটি ভিন্ন ভিন্ন হবে। শীতকালে রোজা এ বছর পবিত্র রমজান মাস শুরু হবে শীতকালে। আমিরাতস এস্ট্রোনোমি সোসাইটির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন এ তথ্য। তিনি বলেছেন, গত ২২ ডিসেম্বর থেকে শীতকাল শুরু হয়েছে। আর এটি শেষ হবে ২০ মার্চ। রজমান মাস যেহেতু ১১ মার্চ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে, ফলে রোজার শুরুর দিকটায় শীতের ছোয়া পাওয়া যাবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
