ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের জন্মদিন উদযাপন
জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
প্রকাশ: Thursday, 18 January, 2024, 12:13 AM

চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের জন্মদিন উদযাপন

চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেনের জন্মদিন উদযাপন

চন্দনাইশ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট লেখক, দৈনিক জনকণ্ঠ উপজেলা প্রতিনিধি ও দৈনিক পূর্বকোণের নিজস্ব প্রতিবেদক,   চট্টগ্রাম জেলা এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেনের জন্মদিন পালন করা হয়েছে। 

গত ১৫ জানুয়ারি (সোমবার) উপজেলার রওশন হাট নোঙর রেস্তোরাঁয় কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ  প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, দফতর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন, ক্রীড়া সম্পাদক মাঈন উদ্দিন, সদস্য এস.এম জাকির, আরাফাত, দৈনিক নতুন সময় চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি জাবের বিন রহমান আরজু। প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন সংগঠনের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আমার জন্মদিনে আমার কোনো কৃতিত্ব নেই। আল্লাহ তায়ালা চেয়েছেন বলেই পৃথিবীতে জন্ম। যত বেশি ভালো কাজের মাধ্যমে মানুষের উপকার, দেশ-জাতির কল্যাণ করতে পারবো ততই পরকালের রাস্তা সুগম হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status