ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
দোহাজারীতে অধিক ফলন ফলাতে পরিচর্যায় ব্যস্ত কৃষক, শেষ হাসি হাসবে কে কৃষক নাকি সিন্ডিকেট?
জাবের বিন রহমান আরজু, চন্দনাইশ
প্রকাশ: Thursday, 18 January, 2024, 12:12 AM

দোহাজারীতে অধিক ফলন ফলাতে পরিচর্যায় ব্যস্ত কৃষক, শেষ হাসি হাসবে কে কৃষক নাকি সিন্ডিকেট?

দোহাজারীতে অধিক ফলন ফলাতে পরিচর্যায় ব্যস্ত কৃষক, শেষ হাসি হাসবে কে কৃষক নাকি সিন্ডিকেট?

দক্ষিণ চট্টগ্রামের সবজি ভান্ডার খ্যাত দোহাজারী।  শঙ্খ চরের দুপাশ ঘিরে উৎপাদিত হয় বিভিন্ন মৌসুমি সবজি। যা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকা-চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন বাজারের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। দেশের বিভিন্ন বাজারে দোহাজারীর সবজির বেশ খ্যাতি রয়েছে। বিশেষকরে শীতকালীন সবজি বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি,  ফলাশ শিমের বিচি, কাচা মরিচ, ধনিয়া পাতা, লাউ, মুলা, তিত করলা, বরবটি, শসা ইত্যাদি  সবজির বেশ কদর রয়েছে দেশের বিভিন্ন বাজারে। ধান আবাদের লোকসান পোষাতে কৃষকরা শীতের মৌসুমে একটার পর একটা সবজি আবাদ করেই চাচ্ছেন। তাই অধিক ফলন ফলাতে পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে অধিক ফলন ধরলেও শেষ হাসি হাসতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কিত কৃষকরা। সার, ঔষধের গুণগত মান নিয়ে প্রশ্নের পাশাপাশি তাদের অভিযোগ যেখানে বাজারে প্রতি কেজি শিমের মূল্য ৫০/৬০ টাকা সেখানে কৃষকদের মিলে ৩০/৩৫ টাকা। সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে একদিকে যেমন কৃষক পাচ্ছেনা উচিত মূল্য তেমনি 
অন্যদিকে সাধারণ মানুষদের চওড়া দামে ক্রয় করতে হয়। কৃষক আলমগীর 'নতুন সময়'কে জানান, আগে যেখানে ৫'শ টাকার ঔষধ কয়েকবার ব্যবহার করতে পারতাম সেখানে এখন ৮'শ টাকার ঔষধ একবার ভালোভাবে ব্যবহার করতে পারি না।  বাজারে প্রতি কেজি শিম ৫০/৬০ টাকা বিক্রি করলেও সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে আমরা ৩০/৩৫ টার বেশি মূল্যা পাই না।
সাধারণ ক্রেতাদের দাবী প্রশাসন নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে মূল্য তালিকা ব্যবস্থার সঠিক ব্যবহার নিশ্চিত করণসহ জেল- জরিমানার পদক্ষেপ গ্রহণ করলে সিন্ডিকেটের দৌরাত্ম কমে আসবে বলে মনে করেন সাধারণ ক্রেতারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status