|
বাউফলে চালচুলোহীন পরিবারের ঝুপড়ি ঘরে বাস, মিলছে মুজিব বর্ষের ঘর
মোঃ কাওছার আহমেদ,বাউফল
|
![]() বাউফলে চালচুলোহীন পরিবারের ঝুপড়ি ঘরে বাস, মিলছে মুজিব বর্ষের ঘর স্থানীয়রা জানান, পরিবারটি অত্যান্ত অসহায়। তাদের একমাত্র সন্তান লেখা পড়া করতে পারছে না অর্থাভাবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি দিনমজুর মোশারফ হোসেন নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায়,তার স্ত্রী শিরিন অন্যের বাসায় কাজ করে সংসার চালাচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্য শিরিন বেগম বলেন, আমি শীতে অনেক কষ্ট করে ঠান্ডার ভিতরে থাহি, তারা যেন আমার মোহের দিকে চাইয়া একটা ঘড় দেয়। আমি দুইবার আবেদন করছিলাম। আমার ছেলেকে লেখাপড়া করাইতে পারি না। আমাদের যায়গা জমি কিছু নাই। পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, মোশারফ শিরিন দম্পতি অত্যান্ত অসহায়। ওরা সরকারি ঘড় পাওয়ার যোগ্য, আশা করি ওদেরকে বিবেচনা করবেন। উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) তারা ভালো মানুষ , তারা নিরপক্ষ ভাবে কাজ করছে। আশা করি মোশারফের বিষয়টাও দেখবে। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও'র মাধ্যমে জানতে পারি, পরিবারটি জরাজীর্ণ ঘরে বসবাস করছে। পরবর্তীতে আজকে সকালে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারটির জন্য আমাদের মুজিব বর্ষের যে ঘর করা হয়েছে তার একটি বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। আগামী রবিবার তারা ঘরে উঠে যাবেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
