ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
‘আইফোন’ নিয়ে নিষিদ্ধ হলেন নাসির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 1:08 AM

‘আইফোন’ নিয়ে নিষিদ্ধ হলেন নাসির

‘আইফোন’ নিয়ে নিষিদ্ধ হলেন নাসির

সব ধরনের ক্রিকেট থেকে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আবুধাবির টি-টেন লীগে খেলতে গিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে নাসির হোসেনের বিরুদ্ধে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের এই নিষেধাজ্ঞা পেলেন তিনি।

 নাসিরের বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছরের জন্য তাকে নিষিদ্ধ করেছে আইসিসি। এরমধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আইসিসি’র সব শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবারো পেশাদার ক্রিকেটে ফিরতে পারবেন নাসির। এর আগে গত সেপ্টেম্বরে টি-টেনের ২০২১ আসরে দুর্নীতিতে জড়িয়েছেন, আচরণবিধি ভঙ্গ করেছেন এমন আটজন ক্রিকেটার, কোচ ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় নাসিরের নামও ছিল। 

টি-টেন লীগে খেলা অবস্থায় একটি ৭৫০ ডলার মূল্যের (বাংলাদেশি টাকায় ৭৫ হাজার ৫০০) একটি গিফট পান নাসির। উপহারটি ছিল আইফোন টুয়েলভ।

কিন্তু কে তাকে এই গিফট দিয়েছেন, কেন দিয়েছেন তদন্ত কর্মকর্তাকে সেটার সদুত্তর দিতে পারেননি তিনি। ম্যাচ গড়পেটার জন্য তিনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা সেটিও পরিষ্কার করতে পারেননি। এ ছাড়া প্রস্তাব পেয়েও দুর্নীতি দমন ইউনিটের কাছে অভিযোগ না দেয়ার অভিযোগও আনা হয় নাসিরের বিরুদ্ধে। সবমিলিয়ে আইসিসি’র নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন তিনি। তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে (ডিএসিও) ৭৫০ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেয়ার বিষয়ে তথ্য জানাতে ব্যর্থ হয়ে আইসিসি’র দুর্নীতি আইনের ২.৪.৩ ধারা ভাঙেন নাসির। একইসঙ্গে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ ফিক্সিংয়ের কোনো প্রস্তাব পেয়েছিলেন কিনা, তাকে কোনো ভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা তা নিয়েও পরিষ্কার ধারণা দিতে না পারায় ভাঙেন ২.৪.৪ ধারা। আর  দুর্নীতিতে যুক্ত ছিলেন এমন তদন্তে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন বা কোনো যুক্তি ছাড়াই তদন্তে সহযোগিতা করতে অস্বীকৃতি ২.৪.৬ ধারা ভেঙেছেন নাসির। বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন নাসির। ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে এই সংখ্যক ম্যাচে ২৬৯৫ রান করার পাশাপাশি ৩৯ উইকেটও নেন এই অলরাউন্ডার। বিপিএলের গত মৌসুমে ঢাকার হয়ে খেলেন নাসির। তবে আইসিসি দুর্নীতির অভিযোগ আনায় গত সেপ্টেম্বর থেকে ঘরোয়া ক্রিকেটে তাকে নিষিদ্ধ করে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status