ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের খবর প্রকাশ্যে এলেও সমস্যা নেই: মডেল পল্লব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 January, 2024, 1:04 AM

বিয়ের খবর প্রকাশ্যে এলেও সমস্যা নেই: মডেল পল্লব

বিয়ের খবর প্রকাশ্যে এলেও সমস্যা নেই: মডেল পল্লব

দীর্ঘদিনের প্রেমিকা ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল পল্লব। ১১ বছর প্রেমের পর বিয়ে করলেন তারা।

২০২৩ সালের ১১ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পল্লব বলেন, ফেব্রুয়ারি ও মার্চে একটি আনুষ্ঠানের মাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ্যে আনতে চেয়েছিলাম। এখন খবরটি প্রকাশ্যে এলেও কোনো সমস্যা নেই। আমরা তো বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

পল্লবের স্ত্রী ওয়াহিদা রাহী বলেন, আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমাদের ১১ বছরের প্রেম ছিল। অনার্স ফার্স্ট ইয়ার থেকে প্রেম করছিলাম, বিয়ে তো করলাম মাত্র।

তিনি আরও বলেন, আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গে একটা বিজ্ঞাপনে কাজ করেছি। এরপর ফোনে কথা বলতাম। আমাদের দেখা হতো, ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, তখন ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাকেই চাই। ঠিক দুই বছর আগে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই।

এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়ে করে ফেলি বলেও মন্তব্য করেন তিনি।

২০১২ সালে পল্লবের সঙ্গে রাহীর প্রথম পরিচয় হয়। এরপর তারা পরস্পরের সঙ্গে কথা বলতেন। সেখান থেকেই তাদের প্রেম, এরপর বিয়ে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status