ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
যে কারণে স্বর্ণপদক ফেরত দিলেন সেই রাবি শিক্ষার্থী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 16 January, 2024, 1:51 AM

যে কারণে স্বর্ণপদক ফেরত দিলেন সেই রাবি শিক্ষার্থী

যে কারণে স্বর্ণপদক ফেরত দিলেন সেই রাবি শিক্ষার্থী

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত প্রার্থীদেরও শিক্ষকদের পেছনে ধরনা দিতে হয় কিংবা অর্থ লেনদেন করতে হয়। যা, প্রধানমন্ত্রী স্বর্ণপদকের অবমাননার শামিল দাবি করে স্বর্ণপদক ফেরত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী।

নূরুল হুদা নামের ওই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী। ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ ও সনদপত্র কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাবি প্রশাসনের কাছে ফেরত পাঠিয়েছেন তিনি।


সোমবার (১৫ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা স্বর্ণপদক ও সনদপত্রটি ফেরত পেয়েছেন। এখন তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

 
নূরুল হুদা লালমনিরহাট জেলার মৃত আহর উদ্দীনের ছেলে। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভর্তি হন। এলএলবি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে প্রথম স্থান অর্জন করায় ২০১৭ সালে বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক এবং ২০১৮ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পান তিনি।

এদিকে, গত শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘অগ্রণী ব্যাংক স্বর্ণপদক’ ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রত্যাখ্যানের ঘোষণা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নূরুল হুদা।
  

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত প্রার্থীদেরও শিক্ষকদের পেছনে ধরনা দিতে হয় কিংবা অর্থ লেনদেন করতে হয়। প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত হয়েও নিয়োগের জন্য শিক্ষকদের পেছনে ধরনা দেয়া কিংবা অর্থ লেনদেন করা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের অবমাননার শামিল।’

‘এরই প্রেক্ষিতে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যান করছি।’

নূরুল হুদা সংবাদমাধ্যমকে জানান, তার প্রত্যাশা ছিল, নিয়োগ বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু কোনো কার্যক্রম দেখতে না গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দুটি স্বর্ণপদক ফেরত দেয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণা অনুযায়ী রোববার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বর্ণপদক ফেরত পাঠিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status