ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 15 January, 2024, 1:07 AM

আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী

আইন পেশায় ফিরলেন সদ্য সাবেক তিন মন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তনের ফলে বাদ পড়েছেন পুরোনো মন্ত্রিসভার সদস্য সুপ্রিমকোর্টের তিন আইনজীবী।।


দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন শেষে আইনজীবীদের পরিচিত পোশাকে সুপ্রিমকোর্টে মামলা পরিচালনার জন্য ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। তারা হলেন, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী।

রোববার থেকে তারা আবার সুপ্রিমকোর্টে এসে আইন পেশার কার্যক্রম শুরু করেছেন।  এদিন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। এসময় তাদের সঙ্গে দেখা করতে আসেন সহকর্মী আইনজীবীরা।
 
আইন পেশায় ফেরা নিয়ে মন্ত্রীরা বলেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এখন তারা দায়িত্বে নেই, তবে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেকদের। 

সাবেক তিন মন্ত্রী বলেন, মন্ত্রী থাকাকালীন সময়ে আইন পেশা ও সুপ্রিম কোর্ট অনেক মিস করেছি। আজ থেকে আবার চিরচেনা জায়গায় ফিরে এলাম। সবাইকে দেখে খুব ভালো লাগছে।

এখন থেকে আইনজীবী বন্ধুদের সঙ্গে, সাংবাদিকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা হবে বলে আশা প্রকাশ করেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status