|
অভিজ্ঞতা ছাড়াই যেভাবে চাকরি পেতে পারেন
নতুন সময় প্রতিবেদক
|
|
অভিজ্ঞতা ছাড়াই যেভাবে চাকরি পেতে পারেন ভলেন্টিয়ারিং ইন্টার্নশিপে নিজেকে প্রতিষ্ঠিত করার চেয়েও, ভলেন্টিয়ারিং মূলক কাজের মাধ্যমে নিয়োগ যোগ্যতা বাড়ানো যায় অতিসহজেই। বিশেষ করে কোন প্রাসঙ্গিক অভিজ্ঞতা না থাকলে সেক্ষেত্রে এই দক্ষতাগুলো কাজে আসবে। ভলেন্টিয়ারিং মূলক কাজের মাধ্যমে চাকরিতে দৃঢ়তা আসে, যা যেকোনো নিয়োগকর্তার কাছে অনেক মূল্যবান, আকর্ষণীয় বৈশিষ্ট্য। অভিজ্ঞতা ছাড়া চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনার পরিচিত মানুষের সাহায্যের প্রয়োজন। ব্যক্তিগত পরিচিতি থেকে নিয়োগকর্তার কাছে সুপারিশ আপনার চাকরি পথ দীর্ঘ করবে। কিন্তু আশেপাশের মানুষের সাথে পরিচিতি বাড়ানোর অনেক সুফল রয়েছে। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মানুষের সাথে পরিচিতি বাড়ানো এবং সেই গুলো ব্যবহার করুন। ক্যারিয়ার বিষয়ক মেলা, নিয়োগকারী প্রোগ্রামে অংশ গ্রহণ করা। শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা এবং সেই সঙ্গে যাদের সাথে ইন্টার্নশিপ করছেন তাদের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা। কাজের অভিজ্ঞতা, ইন্টার্নশিপ এবং ভলেন্টিয়ারিং সিভি আবেদনের পর্যায়ে আরো ভারী হয়। সিভিতে যে-সব দক্ষতাগুলো দেয়া আছে তার উপর ফোকাস করতে হবে। কাজের বিবরণ বিশ্লেষণ করা এবং ব্যক্তিগত গুণাবলি তালিকাভুক্ত করার মাধ্যমে কাজের জন্য উপযুক্ত হয়ে উঠবেন। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যে ক্রীড়া দলগুলোর সাথে জড়িত ছিলেন সেগুলোর প্রতিশ্রুতিকে অবমূল্যায়ন করা যাবে না। টিম ওয়ার্কিংয়ের দক্ষতা প্রকাশ পাবে এর মাধ্যমে। চাকরি খোঁজার ক্ষেত্রে আগে ঠিক করতে হবে, কী ধরনের চাকরি করতে চাইছেন। আবেদন করার আগে আপনার দক্ষতার ওপর জোর দিন। লক্ষ্য উচ্চ রাখা কোনো ভুল ইচ্ছা না, কিন্তু পূর্বের অভিজ্ঞতা ছাড়া সিনিয়র ভূমিকার জন্য আবেদন করে চাকরি খোঁজা শুরু করা অর্থহীন। বাস্তববাদী হয়ে জুনিয়র চাকরির দিকে লক্ষ্য রাখতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
