ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ইউপি সদস্যের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 January, 2024, 1:28 PM

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ইউপি সদস্যের

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ইউপি সদস্যের

ট্রেনে কাটা পড়ে রাজশাহীর বাগমারা উপজেলার আক্তারুজ্জামান গোলাপ নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান গোলাপ বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি নাটোর বনগ্রামের আকছারুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ মোটরসাইকেলযোগে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে নাটোর যাচ্ছিলেন। এ সময় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়েন তিনি। এতে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status