ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার সময় প্রাণ গেল দম্পতির
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 January, 2024, 1:27 PM

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার সময় প্রাণ গেল দম্পতির

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার সময় প্রাণ গেল দম্পতির

আত্মীয়ের লাশ দেখতে যাওয়ার সময় নাটোরের লালপুরে নছিমন উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী মহাসড়কে উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দক্ষিণ লালপুর গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবি বেগম (৪৫)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এক আত্মীয়কে দেখতে বৃহস্পতিবার সকালে নওগাঁ যেতে নছিমনে চেপে আজিমনগর স্টেশনের দিকে রওনা দেন তারা। সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা আরবি বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন।

লালপুর ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, নিহতরা নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে আজিমনগর স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি (নছিমন) উল্টে তাদের মৃত্যু হয়। ওই গাড়িতে তারা দুজনই ছিলেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর নছিমনচালক পালিয়ে গেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status