ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: মুখপাত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 January, 2024, 2:27 PM

বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: মুখপাত্র

বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন: মুখপাত্র

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বাংলাদেশের বন্ধুত্বপরায়ণ ও ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে চীন, আইনের মধ্যে থেকেই নির্বাচনোত্তর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশকে তার দৃঢ় সমর্থন করার প্রত্যয় ব্যক্ত করেছে।

মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সম-অবস্থান, পারস্পরিক সুবিধা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে প্রস্তুত।

তিনি বলেন, বেইজিং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতাকে আরও জোরদার এবং চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে বৃহত্তর অগ্রগতির জন্য কাজ করতে প্রস্তুত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিকল্পনা অনুযায়ী সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য চীন বাংলাদেশকে অভিনন্দন জানায় এবং নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগকেও অভিনন্দন জানাচ্ছে।

এর আগে ৮ জানুয়ারি ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং আওয়ামী লীগের বিজয় লাভের জন্য তাকে অভিনন্দন জানান।

ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীনা নেতাদের উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status