|
কথা রাখলেন না মাহি
নতুন সময় প্রতিবেদক
|
![]() কথা রাখলেন না মাহি আর ৯২ হাজার ৪১৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানি। তবে ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে ১১ হাজার ১৭৩ ভোটের ব্যবধানে আবারো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। নিয়ম অনুযায়ী, নির্বাচনী এলাকায় কাস্ট হওয়া ভোটের ১২ শতাংশ ভোট কোনো প্রার্থী না পেলে তিনি জামানত হারাবেন। নায়িকা মাহিয়া মাহি ১২ শতাংশেরও কম ভোট পেয়েছেন। রোববার রাত ১০টায় রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এ ফলাফল জানানো হয়। যে কারণে ট্রাক নিয়ে খাদে পড়ে থেকে এবার জামানতের টাকাও হারাচ্ছেন মাহি। এমনটা হওয়ার পর বেশ মন খারাপ এ চিত্র নায়িকার। নিজের কথা নিজেই রাখলেন না তিনি। ভোটের দিন রোববার সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে নায়িকা মাহিয়া মাহি সাংবাদিকদের বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।’ তবে সেই কথা রাখেননি মাহি। গতকাল নিজের নির্বাচনী এলাকায় কোনো শোডাউন দেননি তিনি। একটি সূত্র জানিয়েছে, গতকাল বাসা থেকেই বের হননি নায়িকা মাহি। ঠিকভাবে কারও সঙ্গে কথাও বলছেন না। দূরত্ব তৈরি হয়েছে আত্মীয়-স্বজনদের সঙ্গে। সাংবাদিকদেরও এড়িয়ে গেছেন তিনি। গণমাধ্যমে আপাতত কোনো কথা বলতে চাইছেন না ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
