ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নির্বাচিত সরকারের ‘প্রথম কাজ’ কী হবে জানালেন হানিফ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 January, 2024, 9:02 PM

নির্বাচিত সরকারের ‘প্রথম কাজ’ কী হবে জানালেন হানিফ

নির্বাচিত সরকারের ‘প্রথম কাজ’ কী হবে জানালেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে কঠোরভাবে ‘জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ দমন করা।

সোমবার (৮ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


হানিফ বলেন, ‘বিএনপি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নেই। ভ্রান্ত রাজনীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধীরে ধীরে এই দলটা সন্ত্রাসী ও জঙ্গি দল হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘যেকোন সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড কঠোরভাবে দমন করাই হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। নির্বাচনের পর এখন নতুন সরকার গঠন করা হবে। নতুন সরকারের প্রথম কাজ হবে দেশে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন নিয়ে দেশী-বিদেশীদের মাঝে অনেক মিথ্যাচার এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেয়ার চেষ্টা করা হয়েছিল এবং এই কাজটি করেছিল বিএনপি ও জামায়াত।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ-সুষ্ঠু হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তা করেন। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশী-বিদেশী আর কারোর কোনোকিছু বলার থাকবে না।’

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status