ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
হামলা-পাল্টা হামলা ভান্ডরিয়ায় আওয়ামীলীগ ও জেপি’র অফিস ভাঙচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 8 January, 2024, 12:10 AM

হামলা-পাল্টা হামলা ভান্ডরিয়ায় আওয়ামীলীগ ও জেপি’র অফিস ভাঙচুর

হামলা-পাল্টা হামলা ভান্ডরিয়ায় আওয়ামীলীগ ও জেপি’র অফিস ভাঙচুর

নির্বাচনোত্তর সহিসংতায় গতকাল রোববার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়নের মঞ্জু মার্কেটে আওয়ামীলীগ অফিস (ঈগল প্রতীক), মাইক্রোবাস ভাঙচুর এবং জাতীয় পার্টি জেপির (নৌকা প্রতীক) ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা জানান, স্বতন্ত্রপ্রার্থী মহিউদ্দীন মহারাজ (ঈগল প্রতীক) এর  বিজয়ের সংবাদে ক্ষুদ্ধ জাতীয় পার্টি জেপি (নৌকা প্রতীক) সমর্থকরা মঞ্জু মার্কেটে ইউনিয়ন আওয়ামীলীগ অফিসের আসবাব পত্র, বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এসময় সামনে পার্ক করা (উপজেলা ভাইস চেয়ারম্যানের) তার ব্যবহৃত মাইক্রোবাস ভাঙচুর করে। 

এদিকে ঈগল প্রতীকের সমর্থক বীরমুক্তিযোদ্ধা খান এনায়েত করিম জানান, মঞ্জু মার্কেটের ডা. আজাদ মার্কেটে থাকা জাতীয় পার্টি জেপি’র অফিস ভাঙচুর করা হয় এবং আঃ রশিদ খান ও আনোয়ারা শপিং কমপ্লেক্সেরও কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status