ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ফিরলেন উইলিয়ামসন-হেনরি-ফার্গুসন, বিশ্রামে রাচিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 January, 2024, 1:43 PM

ফিরলেন উইলিয়ামসন-হেনরি-ফার্গুসন, বিশ্রামে রাচিন

ফিরলেন উইলিয়ামসন-হেনরি-ফার্গুসন, বিশ্রামে রাচিন

কালো রাত কেটে নতুন সূর্য উঠতে শুরু করেছে নিউজিল্যান্ড ক্রিকেটে। বিশ্বকাপ থেকে ইনজুরিতে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড স্কোয়াডে ক্রিকেটারদের এবার মাঠের ফেরার সংবাদে সমৃদ্ধশালী হয়ে উঠছে দেশটির ক্রীড়া সংবাদের পাতা। সফলভাবে ইনুজরি কাটিয়ে দলে ফিরেছেন চার কিউই ক্রিকেটার-কেন উইলিয়ামসন, ম্যাট হেনরি, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পূর্ণশক্তির দল স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে বিশ্রামে রাখা হয়েছে অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রাকে। গত বছরের আগস্ট থেকে দলে একটানা খেলেছেন রাচিন। যে কারণে তাকে কয়েকদিনের বিরতি দেওয়ার বিষয়ে ভেবেছে টিম ম্যানেজমেন্ট।

ভারত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন হেনরি। সেই চোটে এখন পর্যন্ত মাঠের বাইরে তিনি। আগামী ৫ জানুয়ারি ঘরোয়া ক্রিকেট সুপার স্ম্যাশ টি২০ খেলার মাধ্যমে মাঠে ফিরবেন এই ডানহাতি বোলার।

পেসার ফার্গুসনও বিশ্বকাপে গোড়ালির ইনজুরিতে পড়েছেন। স্কোয়াডে ফিরলে প্রথম দুটি-টোয়েন্টি খেলতে পারবেন না তিনি। তার জায়গায় এই দুটি ম্যাচে খেলবেন বেন সিয়ার্স।


এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। হাঁটুর ইনজুরিতে চেকআপ করতে হবে বিধায় পাকিস্তানের বিপক্ষেও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে পারবেন না তিনি। এছাড়া বাকি ৪টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব নিয়েই খেলবেন উইলিয়ামসন।

ক্রিকেটারদের দলে ফেরার বিষয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘ম্যাট, ডেভন, লকি ও কেনের দলে ফেরাটা একটি বড় খুশির সংবাদ। তারা নিজেদের জায়গায় মানসম্মত ক্রিকেটার। তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা দলের শক্তি বাড়াবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র তিনটি সিরিজ রয়েছে; আমাদের প্রস্তুতির জন্য সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ।’

আগামী ১২ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ১৪, ১৭, ১৯ ও ২১ জানুয়ারি।


পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড


কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জোশ ক্লার্কসন (শুধুমাত্র খেলা 3), মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, টিম সাউদি, বেন সিয়ার্স ও লকি ফার্গুসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status