ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিংড়ায় নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ
মোঃ আল আমিন, সিংড়া (নাটোর)
প্রকাশ: Tuesday, 2 January, 2024, 12:47 AM

সিংড়ায় নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

সিংড়ায় নৌকার পোস্টার ছেঁড়ার অভিযোগ

নাটোর-৩ সিংড়া আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী জুনাইদ আহমেদ পলক’র নির্বাচনী পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে।


আজ সোমবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলা কলম ইউনিয়নের কালিনগর ব্রিজ থেকে নুরপুর গ্রামের বাচ্চুর বাড়ি পর্যন্ত ঝুলানো পোস্টার কেটে, ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিকের ঈগল মার্কার সমর্থকদের বিরুদ্ধে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রাম এলাকায় রাস্তার পাশে গাছে টাঙ্গানো আইসিটি প্রতিমন্ত্রী ও নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জুনাইদ আহমেদ পলক এর প্রার্থীর পোস্টার ছিড়ে রাস্তায় ফেলে রাখা হয়েছে।


এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রমিজুল করিম বলেন, পোস্টার ছেড়া নোংরামি কাজ স্বতন্ত্র ঈগল মার্কার সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শফিকের সমর্থকরা নোংরা কাজ করছে । শান্তির এলাকায় অশান্তি সৃষ্টি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈগলের প্রচারণার ট্রাকের উপর চড়ে নৌকার লাগানো পোস্টার কালিনগর ব্রিজ থেকে নুরপুর বাচ্চুর বাড়ি পর্যন্ত ঝুলানো ছিল, তা ট্রাকের উপর থেকে কেটে দিয়েছে, ঈগলের প্রচারণার ট্রাকের পেছনে দুটি মোটরসাইকেল ছিল তাদের হুকুমে নৌকার পোস্টারগুলো কেটে দেয়া  হয়েছে।


এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা নাটোর বরাবর নৌকা মার্কার পোস্টার ছেড়ার অভিযোগ করা হয়েছে, সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status