|
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরীকে ঢাকার গাবতলি থেকে উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজ কিশোরীকে ঢাকার গাবতলি থেকে উদ্ধার জানা যায়, গত ১৮ ডিসেম্বর জেলার ভূরুঙ্গামারী থানাধীন বারুইটারী গ্রামের মোঃ আলতাফ হোসেনের ১৪ বছর বয়সের মেয়ে ভিকটিম ময়না (ছদ্দনাম) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সকলের অজান্তে বাহির হয়ে চলে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও ভিকটিম ময়না বাড়িতে ফিরে না আসলে তার পিতা-মাতা বসত বাড়ির আশে পাশে সহ সম্ভাব্য সকল স্থান আত্নীয় স্বজনের বাড়ীতে খোঁজ-খবর নেয়। কোথাও কোন সন্ধান না পেলে ভিকটিম ময়নার পিতা মোঃ আলতাফ হোসেন ভূরুঙ্গামারী থানায় গত ১৮ ডিসেম্বর মেয়ে ময়নার নিখোঁজ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরী করেন। উক্ত সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে ভিকটিমের সাথে যেনো কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে অনুসন্ধান ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে ভিকটিমকে ঢাকার গাবতলী এলাকা থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় এবং পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়। পুলিশের এই কাজে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে। এসময় ভিকটিম প্রাথমিক জিজ্ঞেসায় জানায়, সে তাহার বাবা মায়ের উপর অভিমান করে ঢাকা চলে যায়। ভিকটিমকে ভূরুঙ্গামারী থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে তার পিতার জিম্মায় প্রদান করা হয় এবং অভিভাবকদের আরো সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়। এব্যাপারে গতকাল কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, আমরা বিভিন্ন সময়ে কুড়িগ্রাম জেলা হতে নিখোঁজ হওয়া ভিকটিমদের বিভিন্ন জেলা থেকে সফলতার সাথে উদ্ধার করে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিচ্ছি। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবে অব্যহত থাকবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
