|
কুড়িগ্রামে মাদক কারবারি বাবুসহ গত ২৪ ঘন্টায় ১৯ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে মাদক কারবারি বাবুসহ গত ২৪ ঘন্টায় ১৯ জন গ্রেফতার গতকাল শুক্রবার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২১ ডিসেম্বর রাতে ভূরুঙ্গামারী থানাধীন ৪ নং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার হতে দ্বীপেরহাট গামী চাঙরার মোড় তিন মাথা উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে নাগেশ্বরী থানার মাছুর খামার এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ আল মামুন @ বাবু'কে ৫০ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় অভিযুক্ত আরো ১৮ জন সহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রামে ১ জন নাগেশ্বরীতে ১জন, সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রামে ১জন,রাজারহাটে ১জন, ভূরুঙ্গামারীতে ১ জন, নিয়মিত মামলায় কুড়িগ্রামে ২জন, নাগেশ্বরীতে ২জন, ভূরুঙ্গামারীতে ২ জন, কচাকাটায় ১জন,পূর্বের মামলায় ফুলবাড়ীতে ১ জন, কচাকাটায় ১ জন, ৩৪ ধারা কুড়িগ্রামে সিআর সাজা ওয়ারেন্ট মূলে ১ জন, (রাজিবপুরে ৩ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা জাগ্রত রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
