ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাউফল উপজেলা চেয়ারম্যানের ইটভাঁটা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত
মোঃ কাওছার আহমেদ,বাউফল
প্রকাশ: Friday, 22 December, 2023, 11:38 PM

বাউফল উপজেলা চেয়ারম্যানের ইটভাঁটা গুঁড়িয়ে  দিলো ভ্রাম্যমাণ আদালত

বাউফল উপজেলা চেয়ারম্যানের ইটভাঁটা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের ‘মেসার্স হাওলাদার ব্রিকস’ নামে অবৈধ ইটভাঁটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে দুমকি উপজেলার চরগরবদি এলাকায় অবস্থিত ওই ইটভাঁটায় অভিযান চালানো হয়। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল এই অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে বুলডোজার দিয়ে ইটভাঁটার চিমনির আংশিক ভেঙে ফেলা হয়। বাকি স্থাপনা ১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অনুমোদনহীন ওই ইটভাঁটা বন্ধের জন্য বাউফল উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের মো. জাকির হোসাইন নামে এক ব্যক্তি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। ওই রিট পিটিশনের আদেশে ইটভাঁটাটি অবৈধ ঘোষণা করে তা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত। আদালতের নির্দেশে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুলের নেতৃত্বে অভিযান চালিয়ে ইটভাঁটা ভেঙে দেওয়া হয়।

এর আগেও দুই দফায় ওই ইটভাঁটায় অভিযান চালিয়ে ভাঁটার কার্যক্রম বন্ধ করা হয়েছিল। তবে রহস্যজনকভাবে কয়েক দিন পরই ফের চালু হতো ভাঁটাটি। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, ইটভাঁটাটি তার স্ত্রীর নামে ছিল। পরিচালনা করেন তার ছেলে। পরিবেশ মন্ত্রণালয় অনুমোদন না দেওয়ায় নতুন নামে আবেদন করা হয়। গতকাল শুনানি ছিল। এখনও আদেশ দেয়নি। তারপরও তড়িঘড়ি করে কেন অভিযান চালানো হলো, তা জানি না। 

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনামিকা নজরুল বলেন, ‘আমরা আদালতের আদেশের চিঠি পেয়ে ইটভাঁটায় অভিযান চালিয়ে ভাঁটা ভেঙে দিয়েছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status