ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জালিয়াতিতে সিদ্ধহস্ত রংধনু রফিকের চতুর্মুখী প্রতারণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 22 December, 2023, 6:55 PM

জালিয়াতিতে সিদ্ধহস্ত রংধনু রফিকের চতুর্মুখী প্রতারণা

জালিয়াতিতে সিদ্ধহস্ত রংধনু রফিকের চতুর্মুখী প্রতারণা

► একইজমি বন্ধক রেখে তিন ব্যাংকথেকে ঋণ, রফিকের কাছেব্যাংকের পাওনা ১৬২০ কোটি টাকা
► বন্ধকি জমিআবার ব্যক্তি পর্যায়ে বিক্রি করে হাতিয়েছেন ৪২৫কোটি টাকা
► বন্ধকিজমি পরিবারের সদস্যদের মধ্যে কেনাবেচা দেখিয়ে করেছেন জাল দলিল, পরেসেই জমি অন্যের কাছেবিক্রি 

একে একে বেরিয়েআসছে রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামেরপ্রতারণার নানা চাঞ্চল্যকর তথ্য।শুধু জালিয়াতি করেই নিঃস্ব থেকেরাতারাতি অর্থবিত্তে আঙুল ফুলে কলাগাছহয়েছেন রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান। প্রতারণারজালে ফেলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করেএকাধিক ব্যাংক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে।সুকৌশলে জাল দলিল করে          একইজমি বন্ধক রেখে একাধিক ব্যাংকথেকে তুলেছেন ঋণ। সেই বন্ধকিজমি আবার জালিয়াতি করেবিক্রি করেছেন ব্যক্তি পর্যায়ে। এসব অপকর্মে পরিবারেরসদস্যদেরও কাজে লাগিয়েছেন। এভাবেহাতিয়ে নিয়েছেন ২ হাজার কোটিটাকার বেশি। সম্প্রতি ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে রফিকুল ইসলামের প্রতারণার ভয়ংকর তথ্য। তাতে দেখা গেছে, রফিকুল ইসলাম ও তার ছেলেকাউসার আহমেদ অপু নিজেদের জমিবিক্রি করেন। পরে বিক্রি করাজমি নিজের পরিবারের সদস্যদের মধ্যে কেনাবেচা করে জাল দলিলতৈরি করেন। জাল দলিলের জমিআবার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গেএওয়াজ বদল করেন। এওয়াজবদলে পাওয়া সেসব জমি বিভিন্নব্যাংকে বন্ধক রেখে ঋণ নেন।এভাবে জালিয়াতির মাধ্যমে শুধু ইউনিয়ন ব্যাংকেরগুলশান শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটিইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে হাতিয়েছেন৯৪৫ কোটি টাকা। এছাড়া বন্ধকি জমি প্রতারণার মাধ্যমেবিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেআরও ৪২৫ কোটি টাকাহাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। 

অনুসন্ধানে দেখা গেছে, রফিকুলইসলাম ৪৭৫ কোটি টাকানিয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে, যা সুদসহ এখনদাঁড়িয়েছে ৭২৫ কোটি টাকায়।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে নিয়েছেন ২৭০কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে নিয়েছেন ২০০কোটি টাকা। এসব ব্যাংকের সুদসহহিসাব করলে তার কাছেব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ১ হাজার ৬২০কোটি টাকার বেশি। যদিও ঋণের কিস্তিরটাকা না দেওয়ায় তিনিখেলাপি হতে চলেছেন। ২০১৭থেকে ২০২৩ সালের মধ্যেতিনটি ব্যাংক থেকে বিপুল অঙ্কেরএ অর্থ হাতিয়ে নিলেওমর্টগেজ হিসেবে রাখা হয়েছে একইজমি। সেই জমির অধিকাংশইআবার তিনি জালিয়াতির মাধ্যমেবিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছেবিক্রি করেছেন। বন্ধকি জমি ব্যক্তির কাছেবিক্রি করে তুলে নিয়েছেন৪২৫ কোটি টাকা। সেইজমি নিয়ে এখন রশিটানাটানি চলছে ব্যাংক ওজমির ক্রেতাদের মধ্যে। এদিকে রফিকুলের এমন চতুর্মুখী প্রতারণাআর জালিয়াতির খপ্পরে পড়ে ঋণ দেওয়াটাকা ফেরত পাওয়া নিয়েঅনিশ্চয়তায় পড়েছে ব্যাংকগুলো। অন্যদিকে সাধারণ মানুষ জমিগুলো কিনলেও জমির বিপরীতে রফিকেরনেওয়া ঋণ ও জালদলিলের কারণে দখল নিয়ে আতঙ্কেআছে। 

বিশেষজ্ঞরা বলছেন, রফিকুল ইসলামের এমন জালিয়াতিতে ব্যাংকও ভূমি অফিসের কর্মকর্তারাজড়িত থাকতে পারেন। অন্যথায় বিক্রি করা জমির বিপরীতেকীভাবে ঋণ নেন? আবারঋণ নেওয়ার পর বন্ধকি জমিকীভাবে বিক্রি করেন? কারণ ব্যাংক বন্ধকিজমি সরেজমিন পরিদর্শন করে সব কাগজপত্রযাচাই করে জমির মূল্যনির্ধারণ করে। জমিটি বেচাকেনারইতিহাস যাচাই করে। এ ছাড়াবন্ধকি জমির মূল দলিলওজমা রাখে। 

যেভাবে রফিকের অভিনব প্রতারণা : প্রাপ্ত তথ্যানুযায়ী, রফিকুল ইসলাম পাঁচ দফায় রংধনুবিল্ডার্স প্রাইভেট লিমিটেড ও মেসার্স মেহেদীমার্টের নামে এসআইবিএল থেকে৪৭৫ কোটি টাকা ঋণনেন। এর মধ্যে ২০১৭সালের ১৮ এপ্রিল নেন৬০ কোটি টাকা। একইবছরের ৩০ আগস্ট নেন৮৫ কোটি টাকা। ২০১৯সালের ১৮ মে নেন২১৫ কোটি টাকা। ২০২১সালের ১৫ জুলাই নেন৩০ কোটি টাকা এবং২০২২ সালের ২৯ সেপ্টেম্বর নেন৮৫ কোটি টাকা। ঋণপরিশোধে অনিয়ম করায় বর্তমানে তারকাছে সুদাসলে ব্যাংকটির পাওনা দাঁড়িয়েছে প্রায় ৭২৫ কোটি টাকা।রফিকুল ইসলাম চলতি বছরের ২২জুলাই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০কোটি টাকা ঋণ নেন।রফিকুল ইসলাম, ছেলে মেহেদী হাসানদিপু, কাউসার আহমেদ অপু ও ছেলেরবউ মালিহা হোসেনের নামে এ ঋণনেওয়া হয়। এ ছাড়াইউনিয়ন ব্যাংকের গুলশান শাখা থেকে ২০২১সালের ২৬ আগস্ট ২০০কোটি টাকা ঋণ নেনরফিকুল ইসলাম। কাউসার আহমেদ অপু ও রফিকুলইসলামের নামে এ ঋণনেওয়া হয়। 

অনুসন্ধানে দেখা গেছে, রফিকুলইসলাম জোয়ারসাহারা মৌজায় সিএস ও এসএ৩২৫৯ নম্বর আরএস ৯৫৯৫ এবংসিটি জরিপ ৩৮০০৭ নম্বরদাগে ১৬.৫০ শতাংশভূমি ২০১৭ সালের ১৮এপ্রিল ৩৯৮৪ নম্বর বন্ধকিদলিলে এসআইবিএলের বসুন্ধরা শাখায় বন্ধক রাখেন। বন্ধকি সেই জমি আবার২০১৮ সালের ৩০ ডিসেম্বর ১১৯৩৪নম্বর সাফ কবালা দলিলমূলেন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের কাছে বিক্রি করেদেন। 

আবার এসআইবিএল থেকে২০১৭ সালের ৩০ আগস্ট নেওয়া৮৫ কোটি টাকা ঋণেরবিপরীতে রফিকুল ইসলাম জোয়ারসাহারা মৌজার সিএস ও এসএ৩২৮৫, ৩৩৫৯, ৩৩৭০ নম্বর, আরএস১০০১৭, ১০০১৫, ১০০১৪ নম্বর, সিটি জরিপ ৪৮৮১৭, ৪৮৫৯৪, ৪৮৫৯৫ নম্বর দাগের ৩৮.০৮ শতাংশজমির দলিল বন্ধক রাখেন।ওই বন্ধকি জমিগুলোই আবার ২০২৩ সালের২২ জুন ফার্স্ট সিকিউরিটিইসলামী ব্যাংকের কাছে ৯৫৪৯ নম্বরদলিলমূলে বন্ধক দেন। এসব জালিয়াতিতেতিনি কাজে লাগিয়েছেন পরিবারেরসদস্যদের। এর মধ্যে রফিকেরছেলে কাউসার আহমেদ অপুর মালিকানায় দেখানো০.৩৬৩০ একর জমিএসআইবিলের ৮৬৭৯ নম্বর দলিলেবন্ধক ছিল। যার সিএসও এসএ দাগ ১৯৪৬ও ১৯২১, আরএস দাগ ৭৫১৪ও ৭৫১৬, সিটি জরিপ দাগ১৯১২১ ও ১৯১৩৩। ২০১৭সালের ৩০ আগস্ট জমিটিএসআইবিএলে বন্ধক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status