|
বাগমারায় যোগীপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় যোগীপাড়া ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ শুক্রবার বিকেলে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। সেই সাথে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এছাড়াও যোগীপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে পথসভা করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহেদুল ইসলাম সোহাগ, কাউন্সিলর হাচেন আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ। অফিস উদ্বোধন কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
