|
ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৬ ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঝুঁকিপূর্ণ বিবেচনায় ৬ ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা শুক্রবার (২২ ডিসেম্বর) অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। অল্পদিনের মধ্যে আরও কয়েকটি বন্ধ করা হবে বলেও জানান তিনি। বন্ধ ঘোষণা করা ট্রেনগুলো হলো: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী এক জোড়া কমিউটার ট্রেন, ঈশ্বরদী-রাজশাহী-রোহনপুর রুটে চলাচলকারী এক জোড়া লোকাল ট্রেন, রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচলকারী উত্তরা এক্সপ্রেস এবং ময়মনসিংহ-ভূয়াপুর রুটে চলাচলকারী ২৫৩/২৫৪ লোকাল ট্রেন। অন্যদিকে ঢাকা-তারাকান্দা পর্যন্ত চলাচলকারী আন্তঃনগর যমুনার রুট সংক্ষিপ্ত করে গত ১৫ ডিসেম্বর থেকে ঢাকা-জামালপুরের মধ্যে চলাচল করছে। ফলে জামালপুর-তারাকান্দা রুট বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, ট্রেনগুলো অনেক রাতে চলাচল করে। তাই আমরা নিরাপত্তা দিতে পারছি না। নিরাপত্তার কারণেই এসব ট্রেন বন্ধ রাখা হয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
