|
জয়পুরহাটে ট্রেনে আগুন, ৩ মূল হোতা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() জয়পুরহাটে ট্রেনে আগুন, ৩ মূল হোতা গ্রেফতার গ্রেফতারকৃতরা হলেন— জয়পুরহাটের নিশিপাড়া মহল্লার অপু (২৪) ও তাইজুল ইসলাম (২৬) এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন (২৬)। সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে পৃথক মামলা করা হয়। ওই দুটি নাশকতার ঘটনার মূল হোতা অপু, তাইজুল ও মমিন। এ ব্যাপারে শুক্রবার ভোররাতে আকস্মিক অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও জেলার আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেফতারের পর তাদের সান্তাহার রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
