ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাগমারায় হামিরকুৎসা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 22 December, 2023, 8:13 AM

বাগমারায় হামিরকুৎসা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

বাগমারায় হামিরকুৎসা ইউনিয়নে কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ

রাজশাহী-৪ (বাগমারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্বীতা করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। চার বারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছেন। জনগণের প্রার্থী হিসেবে এবার তিনি কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা বাজার, কালুপাড়া, রায়াপুর, অর্জনপাড়া, শ্রীপতিপাড়া, খামার গ্রাম, মাঝগ্রাম, পলেথিন বাজার, কোনাবাড়িয়া বাজার সহ বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। সেই সাথে কাঁচি প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন। 

এছাড়াও হামিরকুৎসা ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে পথসভা করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। 

এ সময় তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য সাফিনুর নাহার, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা আলম ইমন, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, শাহাদৎ হোসেন শুভ প্রমুখ। প্রতিটি অফিস উদ্বোধন কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status