|
২৫০ পিস ইয়াবাসহ ১ মাদকারবারী গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() ২৫০ পিস ইয়াবাসহ ১ মাদকারবারী গ্রেফতার বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন চারুয়াকান্দি এলাকা হতে গ্রেফতার করা হয় আসামিকে। গ্রেফতারকৃত আসামি কিশোরগঞ্জ সদর থানার বগাডুবি এলাকার মৃত সাদেক এর পুত্র মো: মিলন (২৮)। মিডিয়া সেলের তথ্যমতে, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)মো: জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ সদর থানাধীন চারুয়াকান্দি সাকিনস্থ চারুয়াকান্দি বাজারস্থ মো: ইউনুস (৪৩) এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তা উপর অভিযান পরিচালনা করে আসামি মো: মিলন (২৮), পিতা- মৃত সাদেক, সাং- বগাডুবি, থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
