ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
ওবায়দুল ইসলাম রবি , রাজশাহী
প্রকাশ: Friday, 8 December, 2023, 12:30 AM

৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ২০৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বিষয়ে সার্বিক চিত্র উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। 

তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে ৩৮৪টি কেন্দ্রে ৭৬৮জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি কেন্দ্র সকাল ৮টা হতে ৪টা পর্যন্ত খোলা থাকবে। ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৯শ ১০জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ২শ ৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরা হয়। বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। রাজশাহী মহানগরীর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম শতভাগ সফল করতে নগরবাসী সহ গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, ভ্যাটেরিনারি সার্জন ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, ফুড এন্ড স্যানিটেশন অফিসার শেখ আরিফুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিনসহ গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status