|
বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় পাওয়া যাবে গরুর মাংস
নতুন সময় প্রতিবেদক
|
![]() বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় পাওয়া যাবে গরুর মাংস বুধবার (৬ ডিসেম্বর) মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান এ ব্যবসায়ী নেতা। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীতে এক মাসের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। একমাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে। মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, গাবতলী থেকে দশটি গরু কিনে সেখানে জবাই করে মাংস বিক্রির পর কত টাকা কেজি বিক্রি হলো, সেটার ওপর কত টাকা কেজি পড়ল, সেটি ভোক্তা অধিকারকে নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন বলেন, আগামী একমাস শর্তসহ ৬৫০ টাকা করে গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে। আমরা একমাস পর চেষ্টা করব যেন এটিকে কমিয়ে ৬০০ টাকা করা যায়। আমাদের ভোক্তার চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। গরুর খামারিরা যদি দাম কমায় তাহলে গরুর মাংসের দাম কমানো সম্ভব। ১ কেজি মাংসের মধ্যে ৭৫০ গ্রাম মাংস ২০০ গ্রাম হাড্ডি ও ৫০ গ্রাম চর্বি থাকতে হবে। ভোক্তারা চাইলে তারা আলাদা করে মেপে তাদের মাংস ক্রয় করতে পারবেন। এ সময় উপস্থিত রাজধানীর বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ীরা মাংসের দাম বৃদ্ধি ও কমানোর পক্ষে বিভিন্ন মতামত দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
