|
যশোরের ৬টি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
জুবায়ের হোসেন, যশোর
|
![]() যশোরের ৬টি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল রবিবার (৩ নভেম্বর) যশোর জেলা প্রশাসক কার্যালয়ে ৪৬ প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে ১৮ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যশোরের ৬টি আসন থেকে ৪৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত ৬ জন, জাতীয় পার্টি মনোনীত ৬ জন, জাকের পার্টির ৬ জন, তৃণমূল বিএনপির ৩ জন, ইসলামী ঐক্যজোটের ২ জন, বিএনএম পার্টির ২ জন, বাংলাদেশ কংগ্রেসের ১ জন, বিএনএফের ১ জন, বিকল্পধারার ১ জন, খেলাফত আন্দোলনের ১ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১৬ জন। এর মধ্যে যশোর-১ (শার্শা) আসনে ৩ জন, তারা হলেন, জাতীয় পার্টির আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও নাজমুল হাসান। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ২ জন, স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান ও বিএনএফের শামসুল হক। যশোর-৩ (সদর) আসনে ৬ জন, খেলাফত মজলিসের মোহাম্মাদ তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির মোহাম্মাদ কামরুজ্জামান, জাকের পার্টির মোহাম্মাদ মহিবুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম মিলন, মোহিত কুমার নাথ, বিএনএম পার্টির শেখ নূরুজ্জামান। যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে ১জন, স্বতন্ত্র প্রার্থী সন্তোষ অধিকারী। যশোর-৫ (মণিরামপুর) আসনে ৪ জন, জাকের পার্টির হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন লাবলু, হুমায়ন সুলতান সাদাব, কামরুল হাসান বারী এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ২জন, স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোহাম্মাদ ইসলাম ও মোঃ আজিজুল ইসলাম। জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আবরাউল হাছান মজুমদার জানান, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, বকেয়া বিদ্যুৎ বিল ও আয়করের কাগজপত্রের ত্রুটির কারণে ১৮ প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে তারা এ বিষয়ে আপীল করতে পারবেন। উল্লেখ্য গত ১ ডিসেম্বর থেকে মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
