|
ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আমেরিকার
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আমেরিকার বৃহস্পতিবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে নেতানিয়াহুকে ব্লিংকেন জানিয়ে আসেন, পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তারা নিজস্ব ব্যবস্থা নেবেন। এর অংশ হিসেবে বেশ কয়েকজন উগ্রপন্থি ইহুদির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে। ৭ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর পশ্চিমতীরে বসতিস্থাপন করা ইহুদিরা স্থানীয় ফিলিস্তিনিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে। যুদ্ধ বাধার পর ইহুদি বসতিস্থাপনকারীদের হাতে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া দখলদার ইসরায়েলি সেনারাও পশ্চিমতীরের বিভিন্ন স্থানে হামলা বাড়িয়ে দিয়েছে। তাদের হামলায় সেখানে ২৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
