|
বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় মিচাং
নতুন সময় ডেস্ক
|
![]() বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় মিচাং চেন্নাইয়ের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আঘাত হানলে তিরুভাল্লুরে ভারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার সকালে সাগরের ওই এলাকায় একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চেন্নাইয়ের আবহাওয়া অফিসের ডেপুটি মহাপরিচালক এস বালাচন্দ্রন। খবর এনডিটিভি’র। তিনি বলেন, নিম্নচাপটি এখন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে। এটি চেন্নাই থেকে প্রায় ৭৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এটি উত্তর-পশ্চিমের দিকে যাবে এবং শনিবার নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। ঘূর্ণিঝড়টি সোমবার (৪ ডিসেম্বর) চেন্নাই ও মছলিপত্তনমের মধ্য দিয়ে অতিক্রম করতে পারে। চেন্নাইয়ের এই আবহাওয়া কর্মকর্তা আরও বলেন, আগামী চার দিন উত্তর তামিলনাড়ুর অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারতের আবহাওয়া অফিসের তথ্যমতে, বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণাবর্ত শনিবারের মধ্যে অতি শক্তিশালী হয়ে উঠবে। শনিবার অতি শক্তিশালী হয়ে উঠলে, রোববার তা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে সতর্ক করে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং চেন্নাই উপকূলের মধ্যে দিয়ে ৪ ডিসেম্বর মিচাং পার করবে বলে আপাতত জানা যাচ্ছে। ফলে অন্ধ্র, তামিলনাড়ুতে ৩ এবং ৪ ডিসেম্বরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
