ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Friday, 1 December, 2023, 11:37 PM

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা পশ্চিম পাড়ায় বাড়ীর পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে সাইমন (২) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৮ দিকে পরিবারের লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। সাইমন কলাইডাঙ্গা গ্রামের টাইলস মিস্ত্রি হাসান আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ীর আঙ্গিনায় খেলা করছিল শিশু সাইমন। হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর শুরু হয় খোঁজাখুঁজি। একপর্যায়ে বাড়ির অদূরে মুকুল মেম্বারের পুকুরে তার ভাসমান দেহটি দেখতে পেয়ে প্রতিবেশীরা উদ্ধার করে ২৫০ শয্যা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু সাইমনের মরদেহ বাড়ীতে আসলে পরিবার পরিজন আত্নীয় স্বজনের কান্নার রোল পড়ে যায়। মাছুম শিশুর মুখটি একনজর দেখার জন্য ভীড় করে প্রতিবেশীরা। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল পিতা হাসান আলী ও মা প্রিয়া খাতুন। দাদা সিরাজুল ইসলাম বলেন, এভাবে আমাদের একমাত্র বুকের ধন হারিয়ে যাবে স্বপ্নেও ভাবিনি। বাদ জুম্মা জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হবে। 

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status