ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সিরাজগঞ্জে রং মিশিয়ে মাংস বিক্রি করায় ২ দোকানির জরিমানা
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ
প্রকাশ: Friday, 1 December, 2023, 6:02 PM

সিরাজগঞ্জে রং মিশিয়ে মাংস বিক্রি করায় ২ দোকানির জরিমানা

সিরাজগঞ্জে রং মিশিয়ে মাংস বিক্রি করায় ২ দোকানির জরিমানা

রং মিশিয়ে গরুর মাংস বিক্রির অপরাধে সিরাজগঞ্জে দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের মিরপুর ওয়াপদা ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানে রঙের বোতল ও রং মেশানো মাংস পাওয়া যায়। পরে জুলমত আলী ও রেজাউল করিম নামের ওই দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে শহরের বড় বাজারে ওজনে কারচুপি, মূল্য তালিকা নিয়ে তদারকি করা হয়। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status