|
সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার মাঝি হলেন সাবেক এমপি চয়ন ইসলাম
|
![]() সিরাজগঞ্জ-৬ আসনে নৌকার মাঝি হলেন সাবেক এমপি চয়ন ইসলাম আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচনী বোর্ড সকল প্রার্থীর আবেদন যাচাই বাছাই করে। রবিবার বিকেলে সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম কে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মাঝি হিসেবে মনোনয়ন দেন। সব শেষ দল থেকে বলা হয়, যে সমস্ত সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে, দলে সময় দিতে পারেনি, বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, জনবিচ্ছিন্ন, বিতর্কিত, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন তাদের এবার মনোনয়ন দেয়া হয়নি। এবার মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, মেধাবী ও জনবান্ধব নেতাদের প্রাধান্য দেয়া হয়েছে। সেই অনুযায়ী সিরাজগঞ্জ-০৬ আসনে মনোনয়ন পেয়েছেন শাহজাদপুর সাবেক এমপি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি চয়ন ইসলাম তিনি বলেন, মনোনয়নের জন্য আরো অনেকেই প্রার্থী হয়েছিলেন তার মধ্যে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও সকল মনোনয়ন বোর্ডের সকল সদস্য সহ আমার শাহজাদপুর আসনে নির্বাচনে সকল ভোটারদেরকে অভিনন্দন জানাই এবং শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে সঠিক ভাবে ভূমিকা পালন করতে পারি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
