|
গণমাধ্যমে কিছু না বলেই পাপনের বাসভবন ছাড়লেন তামিম
নতুন সময় প্রতিবেদক
|
![]() গণমাধ্যমে কিছু না বলেই পাপনের বাসভবন ছাড়লেন তামিম আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে আজ (সোমবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসেন তামিম। তবে বৈঠক শেষে কোনো কথা না বলেই বিসিবি প্রধানের বাসভবন ত্যাগ করেছেন তামিম। বৈঠকের জন্য দুপুর বারোটা নাগাদ পাপনের গুলশানের বাসভবনে এসেছিলেন তামিম। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বেড়িয়ে আসেন তামিম। এই সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন সাংবাদিকরা। তবে কথা না বলেই গাড়ি নিয়ে বেড়িয়ে যান তামিম।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
