|
কিশোরগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার রবিবার (২৬ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয় আসামিদেরকে। গ্রেফতারকৃত আসামিরা কিশোরগঞ্জ সদর থানার আমাটি শিবপুর যশোদল গ্রামের মৃত আলী আকবরের পুত্র মো. খুর্শিদ (৩১) এবং অপর জন একই গ্রামের মৃত আবু তাহেরের পুত্র আলমগীর হোসেন ওরফে আলম (৩৬)। কিশোরগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেলের তথ্য মতে জানা যায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৬/১১/২০২৩ খ্রি: ২০.২৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন আমাটি শিবপুর সাকিনস্থ জনৈক আ: আলী (৪০) পিতা-ফজলুর রহমান এর বসতঘরের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি ১। মো: খুর্শিদ (৩১), পিতা- মৃত আলী আকবর, সাং- আমাটি শিবপুর (যশোদল), থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জ, ২। মো: আলমগীর হোসেন @ আলম (৩৬), পিতা-মৃত আবু তাহের, সাং- আমাটি শিবপুর (যশোদল), থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ২৬/১১/২০২৩ খি: ২০.৫৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
